আল্লাহ তায়ালার বাণী, "তোমরা দয়া করো, যেমন আল্লাহ তোমাকে দয়া করেছেন"। [সূরা কাসাস : আয়াত ৭৭]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "দয়াশীলদের উপরই করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন।" [সুনানে আবু দাউদ : হাদীস নং ৪৯৪১]জীবনের সঙ্গে রক্তের সম্পর্ক অবিচ্ছেদ্য। জীবন রক্ষার জন্যে প্রয়োজন রক্তের। রক্তের প্রয়োজনীয়তা অনুভূত হয় তখন, যখন রক্তশূন্যতা বা দুর্ঘটনার শিকার হয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়, কিংবা অপারেশনের সময় জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়।
.
অনেক সময় এই রক্ত ম্যানেজ করতে শিকার হতে হয় চরম ভূগান্তির। কখনো বা দ্বারস্থ হতে হয় অসাধু রক্ত ব্যবসায়ী কুচক্রী মহলের। তাদের থেকে টাকার বিনিময়ে কেনা রক্তের কারণে রোগীকে অনেক সময় জীবন-ঝুঁকিতেও পতিত হতে হয়। এই রোগী ও তাঁর পরিবারকে জীবন-ঝুঁকি থেকে বাঁচাতে, সর্বোপরি মানবতার তাগিদে কাজ শুরু করেছে "খিদমাহ ব্লাড ব্যাংক"।
.
"সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি" এই শ্লোগান নিয়ে ২০১৬ সালের ১৩ আগস্ট যাত্রা শুরু হয়েছে তার। সূচনালগ্ন থেকেই এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নামঃ "খিদমাহ ব্লাড ব্যাংক"
অবস্থানঃ সিলেট (প্রধান শাখা)
প্রতিষ্ঠাকালঃ ১৩ আগস্ট, ২০১৬ ইংরেজি।
প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান- মাওলানা আবদুর রহমান কফিল দাঃ বাঃ
No comments