খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখা গঠন; পরিচালক জুনাইদ, সহকারী পরিচালক সেলিম
নিজস্ব প্রতিবেদক: সিলেটের সাড়াজাগানো রক্তদানকারী সেচ্ছাসেবী সংগঠন—খিদমাহ ব্লাড ব্যাংক'র কাজ সর্বত্র ছড়িয়ে দিতে দেশব্যাপী জেলা-উপজেলায় খিদমাহ'র শাখা গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল উপজেলা শাখা গঠনের লক্ষ্যে মঙ্গলবার (২১শে জুলাই) বিকাল ২টায় শ্রীমঙ্গল শহরস্থ আইটি কম্পিউটার গ্যালারিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খিদমাহ ব্লাড ব্যাংক'র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও মৌলভীবাজার জেলা শাখা পরিচালক মুস্তাকিম আল মুনতাজ।
সভায় ১৩জন সদস্য বিশিষ্ট উপজেলা শাখা গঠন করা হয় এবং উক্ত শাখার কমিটির অনুমোদন প্রদান করেন সভার প্রধান অতিথি মুস্তাকিম আল মুনতাজ।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা এম.এ. রহীম নোমানী ও সাংবাদিক ও কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহিরকে উপদেষ্টা, মাওলানা জুনাইদ আহমদ জুনেদকে পরিচালক, জালাল আহমদ সেলিমকে সহকারী পরিচালক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া মাওলানা হুসাইন আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা কুদরত উল্লাহ, মাওলানা ইবনে সিরাজ, মাওলানা আঃ কাইয়ূম, হেলাল বিন আঃ মালেক, ওলিউর রহমান, নাজমুল হক, রুবেল আহমদ, আঃ বাছিত, লিমন আহমদকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে খিদমাহ'র পরিচিত, লক্ষ্য ও উদ্দেশ্য এবং শ্রীমঙ্গল উপজেলায় যেনো রক্তের অভাবে কারো মৃত্যু না হয়, সে ব্যপারে সচেতন থাকা। পাশাপাশি রক্তদানের মত মহৎ কাজে নিজে নিয়মিত রক্তদান করা ও অন্যদেরও রক্তদানের প্রতি উদ্ধুদ্ধ করার জন্য কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা এম.এ. রহীম নোমানী, মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, জালাল আহমদ সেলিম, মাওলানা জুবায়ের আহমদ, ওলিউর রহমান, নাজমুল হক, রুবেল আহমদ, আঃ বাছিত, লিমন আহমদ প্রমূখ।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৩ই আগস্ট রক্তদানের মত মহৎ কাজ করার লক্ষ্য নিয়ে খিদমাহ ব্লাড ব্যাংক'র যাত্রা শুরু হয়।



No comments