"সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি" এই শ্লোগান নিয়ে মানবসেবায় কাজ করে যাচ্ছে বিগত দুই বছর থেকে। খিদমাহ'র কার্যক্রম পরিদর্শন ও মানবসেবায় উৎসাহপ্রদানের লক্ষ্যে খিদমাহর অস্থায়ী কার্যালয় মারকাযুল হিদায়া সিলেটে গত ২৮ জুলাই, শনিবার, রাত ১০ টায় আগমন করেন দুই বরেণ্য ব্যক্তিত্ব। বিশিষ্ট লেখক, গবেষক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহতারাম মাওলানা শরীফ মুহাম্মদ এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)।
মাওলানা শরীফ মুহাম্মদ খিদমাহর কার্যক্রম পরিদর্শন, সংহতি প্রকাশ এবং কাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। খিদমাহর আয়োজনে নৈশভোজেও তিনি শরিক হন। তাঁকে খিদমাহর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী) খিদমাহ'র উপদেষ্টা ও মারকাযুল হিদায়া সিলেট 'র নির্বাহী পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ, খিদমাহ ব্লাড ব্যাংক'র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল ( আবির সাবীল ), মাওলানা আবদুল্লাহ বিন ইসমাঈল, নির্বাহী সদস্য আবু সাঈদ ইসহাক , মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মাওলানা জুবায়ের আহমদ জুবেল প্রমুখ।
No comments