আলহামদুলিল্লাহ, আগামী ১৩ আগস্ট ২০১৮ খিদমাহ ব্লাড ব্যাংক
২ বছর পূর্ণ করে ৩য় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ দুই বছরে আপনাদের
ভালোবাসা ও সহযোগিতায় মানবসেবায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে
আলহামদুলিল্লাহ।
৩য় বর্ষে পদার্পণের এই শুভমুহূর্তে খিদমাহ'র কাজকে আরো
সুসংহত ও গতিশীল করতে খিদমাহ ব্লাড ব্যাংক চলতি আগস্ট মাসকে 'দাওয়াতী মাস'
হিসেবে গ্রহণ করেছে। এ মাসে নিম্নবর্ণিত কাজ প্রত্যেক শাখার
মুনাসিব/সুবিধামত সময়ে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। ০১. জনসচেতনতা তৈরির লক্ষে লিফলেট বিতরণ। ০২. রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ০৩. সদস্য সংগ্রহ ০৪. আলোচনা সভা ও দোয়া মাহফিল ০৫. পরিচিতি বিতরণ ০৬. প্রত্যেক শাখাকে আরো মজবুত করার পদক্ষেপ গ্রহণ ০৭. সরকারি নিবন্ধনের ব্যবস্থাগ্রহণ। ০৮. জনসচেতনতা তৈরির লক্ষ্যে র্যালী বের করা। ০৯. খিদমাহর নাম ও লোগো সম্বলিত টি-শার্ট তৈরি। ১০. শিক্ষা সফরের আয়োজন। ১১. খিদমাহ'র ওয়েবসাইট খোলা। ইত্যাদি। সকলের ভালোবাসা ও সহযোগিতায় খিদমাহ অনেকদূর এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সকলের কল্যাণকর কাজ কবুল করুন।
No comments